আর্কাইভ
স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় একজন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা ॥ স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় পুলিশ সোমবার সকালে
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামের।
জানা গেছে, ওই গ্রামের শহিদ মোল্লার কন্যা ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী সাকিলা আক্তারকে গত শনিবার স্কুলে যাবার পথে কৌশলে অপহরন করে একই গ্রামের সোবাহান পাইকের পুত্র সুমন পাইক ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে অপহৃতাকে বরিশাল শহরের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শহিদ মোল্লা বাদি হয়ে রবিবার রাতে ৪ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ মামলার অন্যতম আসামি রেনু বেগমকে গতকাল সোমবার সকালে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।