আর্কাইভ

বরিশালে গ্রামীন ব্যাংকের অফিসে হামলা-ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৩০ এপ্রিল ॥ বরিশাল নগরীর নবগ্রাম রোডের গ্রামীন ব্যাংক রায়পাশা শাখায় একদল যুবক গতকাল সোমবার সকালে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যাংকের কাগজপত্রে আগুন দিয়ে পুড়ে দিয়েছে। আবুল কালাম নামের ব্যাংকের এক গ্রাহক তার জমানো টাকা না পেয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এ হামলা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় আবুল কালাম নামের ব্যাংকের এক গ্রাহক ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে সোমবার সকাল সাড়ে দশটার দিকে ব্যাংকে  প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা ব্যাংকের গুরুতপূর্ন সকল কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। এছাড়া হামলাকারীরা ব্যাংকের আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button