আর্কাইভ

৪০ দিনেও সন্ধ্যান মেলেনি বার্থী গ্রামের সুশিল দাসের

নিজস্ব সংবাদদাতা ॥ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ৪০ দিন পরেও সন্ধ্যান মেলেনি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মহেন্দ্র নাথ দাসের পুত্র সুশিল দাসের (৪৫)। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। জানা গেছে, গত ২৪ মার্চ বার্থী তাঁরা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি থেকে বের হয়ে সে (সুশিল) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।

Back to top button