আর্কাইভ

অবশেষে নিজভূমিতে ফিরে গেলেন আক্কাস

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে অবসান ঘটিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় অবশেষে নিজের ক্রয় করা সম্পত্তিত্বে ফিরে গেছেন বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের আক্কাস তালুকদার। আক্কাস তালুকদার জানান, উপজেলার টরকী বন্দরের জনৈক আবু বক্কর ছিদ্দিকের কাছ থেকে চলতি বছরের ২০ মে তিনি এক শতক জমি ক্রয় করেন। ওই জমিতে বসবাসকারী আবু বক্করের ভাড়াটিয়া মোঃ জাহাঙ্গীর হোসেন নিজেই ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক ভোগ দখল করে আসছেন। এ নিয়ে বরিশাল আদালত ও গৌরনদী থানায় উভয়ের দায়ের করা একাধিক অভিযোগ রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে স্থানীয় সমাজ সেবক আব্দুর রাজ্জাক, জয়নাল হাওলাদারসহ অন্যান্যদের সমন্ময়ে মীমাংসা বৈঠকে কাজগপত্র পর্যালোচনা করে তাদের দেয়া রায়ে ওই জমির প্রকৃত মালিক হন আক্কাস তালুকদার। সেমতে অতিসম্পতি আক্কাস তালুকদার তার ক্রয়কৃত সম্পত্তিতে ফিরে গেছেন।

Back to top button