আর্কাইভ
দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান ও যমুনা টিভি বন্ধের প্রতিবাদে
গৌরনদীতে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে বরিশাল, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ ও কালকিনি উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মনয়ে গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে সকাল দশটায় মুখে কাল কাপর বেঁধে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জি.এম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিটন বাশার, দেশ টিভির বরিশাল প্রতিনিধি ফেরদাউস সোহাগ। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুউজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, কালকিনি প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়ার প্রবীর বিশ্বাস ননী, উজিরপুরের সাকিল মাহমুদ বাচ্চু, বাবুগঞ্জের রফিকুল হাসান প্রমুখ। সভার শুরুতে পুরান ঢাকার নিমতলীর অগ্নিকান্ডে নিহতদের স্মরনে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।