আর্কাইভ

জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়ায় জেএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় বাবার গালমন্দ সইতে না পেরে গতকাল শুক্রবার বিকেলে এক ছাত্র আত্মত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার প্রকাশিত জেএসসি পরিক্ষার প্রকাশিত ফলাফলে বরিশালের আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ছাত্র উপজেলার তেঁতলা গ্রামের গৌরাঙ্গ চৌধুরীর পুত্র উত্তম চৌধুরী বি গ্রেডে পাশ করে। তবে পরিবারের চাহিদা অনুযায়ী আশানুরূপ ফলাফল না হওয়ায় উত্তমের বাবা তার পুত্রকে গালমন্দ করে। এতে উত্তম অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

Back to top button