আর্কাইভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

নারায়নগঞ্জ সংবাদদাতা ॥ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ শনিবার সকালে দু’শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে মামা নাহিদ (৫) ও ভাগ্নি নিপু (৪)।
স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালে আন্দারমানিক গ্রামের আব্দুর রশিদের পুত্র নাহিদ ও তার নাতনি নিপু বৃষ্টির সময় ঘরে বসে খেলা করছিল। খেলার ছলে নিপু ঘরের বিদ্যুতের তার স্পর্শ করে। এ সময় মামা নাহিদ তাকে বাঁচাতে গেলে সে নিজেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়। গুরুতর অবস্থায় তাদের দু’জনকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহত নিপু কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের নাছির উদ্দিনের কন্যা। সে গত ৪দিন পূর্বে নানা বাড়িতে বেড়াতে এসেছিলো।

Back to top button