আর্কাইভ

হিজলায় লঞ্চ যাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের হিজলা উপজেলায় লঞ্চ থেকে নামার পরে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের এই মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া লঞ্চ যাত্রী শুক্কুর চৌকিদার (৫০) হিজলা উপজেলার বড়জালিয়া ইউপির লক্ষীপুর গ্রামের আব্দুল খালেক চৌকিদারের পুত্র।

স্থানীয় নুরুল ইসলাম রাজু জানান, ঢাকা-ভাষানচর রুটের এমভি রাজহংস প্লাস লঞ্চযোগে শুক্কুর মঙ্গলবার সকালে মুলাদী উপজেলার ভাষানচর লঞ্চ ঘাটে পৌঁছেন। লঞ্চ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। বড়জালিয়া ইউপির চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, লঞ্চ থেকে নামার কিছু সময় পূর্বে তিনি দোকান থেকে চা পান করেন এবং সেই দোকান থেকে পানও খেয়েছিলেন। এর কিছুক্ষন পরে লঞ্চ থেকে নেমে সে অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে শুক্কুরের মৃত্যু হয়।

Back to top button