আর্কাইভ

গৌরনদীতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের এক মতবিনিময় সভা গতকাল রবিবার সকালে মাহিলাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা শরীফ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সাহেদ, ওয়াশিম গাজী, সবুজ হাওলাদার, মিজান বেপারী, বেল্লাল হোসেন, মিজানুর রহমান মিজান, কায়েস, আমিন, সুজন, নাহিদ হোসেন প্রমুখ। বক্তারা ছাত্রদলের কমিটি আগামি গঠনে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মুল্যায়নের জন্য জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়েছেন।

Back to top button