আর্কাইভ

আগৈলঝাড়ার চাল কালোবাজারে পাচারের সময় আটক

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদাম থেকে কালোবাজারে চাল পাচারের সময় ট্রাক ভর্তি ৩৩৯ বস্তা চাল আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের বালিগ্রাম এলাকার কর্নপাড়া নামকস্থানে বসে কালোবাজারের চালসহ আটককৃত ড্রাইভার মান্নান মোল্লাকে (৫০) ও ট্রাক থানায় সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদাম থেকে খাদ্য কর্মকর্তার যোগসাজসে কালকিনির পৌর এলাকার দক্ষিন কৃষ্ণনগর মহল্লার দুলাল বেপারী ও কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার আনোয়ার হোসেন ১৮ মেট্রিক টন চাল কালোবাজারে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের ডিবি পুলিশের এস.আই গাজী সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এ ঘটনায় উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকার্ত শাহ আলম চৌধুরী বলেন, ডিওর মাধ্যমে আমার গুদাম থেকে মালামাল উত্তোলনের পর বাহিরে কি হয়েছে তা আমার দেখার বিষয় নয়।

Back to top button