আর্কাইভ

মাদারীপুরে বাস চাপায় শিশু নিহত

গৌরনদী অফিস ॥ মাদারীপুরের রাজৈর-শ্রীনদী রুটের সানেরপাড় এলাকায় আজ সোমবার বেলা ১১ টায় বাসের চাকায় পিষ্ট হয়ে ১১ বছরের এক শিশু নিহত হয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, বেলা ১১টার দিকে রাজৈর-শ্রীনদী রুটের সানেরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস বৈশাখী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের বাবুল শেখের ১১ বছরের শিশু রবিউল শেখ ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Back to top button