আর্কাইভ
আগৈলঝাড়া বিনামুল্যে গবাদি পশুকে ভ্যাকসিন প্রদান
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামেরবাজারে গতকাল শনিবার সকালে বিনামুল্যে গবাদী পশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়।
বাংলাদেশ ডেভেলপমেন্ট (বিডিএস)’র ব্যবস্থাপনায় ভ্যাকসিন প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিডিএসএর উপনির্বাহী পরিচালক জেমস প্রেমানন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ জব্বার শিকদার। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বরিশাল সদর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, আগৈলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার। বক্তব্য রাখেন নিখিল সমদ্দার, প্রবীর বিশ্বাস ননী, ওমর ফারুখ, বিডিএস এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শেষে দিনভর প্রায় সহস্রাধীক গবাদী পশুকে ক্ষুরা রোগের বিনা মূল্যে ভ্যাকসিন ও কৃমি নাশক ট্যাবলেট, ভিটামিন খাবার বিতরন করা হয়।