আর্কাইভ
মাশরুম ভেবে ব্যাঙ্কের ছাতা খেয়ে একই পরিবারের ৪জন অসুস্থ্য
মাশরুম ভেবে ব্যাঙ্কের ছত্রাক (ছাতা) খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে বরিশালের
আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফুলশ্রী গ্রামের ব্যবসায়ী দিপক দাস বাড়ির পাশ্ববর্তী স্থানে ব্যাঙ্কের ছত্রাক (ছাতা) দেখে মাশরুম ভেবে বাড়িতে নিয়ে আসে। তিনি মাশরুমগুলো তার স্ত্রী দূর্গা দাসকে রান্না করতে বলেন। ওইদিন দুপুরে রান্না করা ব্যাঙ্কের ছত্রাক খেয়ে পরিবারের সকলের প্রচন্ড বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বাড়ির লোকজনে মুমুর্ষ অবস্থায় ওইদিন বিকেলে গৃহকর্তা দিপক দাস (৪৫), গৃহকর্তী দূর্গা দাস (৩০), পুত্র হৃদয় দাস (৭) ও কন্যা মালা দাসকে (১০) আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন।