আর্কাইভ

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বন্ধু মহল কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আব্দুর বর সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলায় গৈলা নির্মল স্মৃতি সংঘ ও আগৈলঝাড়া বন্ধুমহল ক্রিকেট একাদশ অংশগ্রহন করেন। খেলার পথমাধ্যে গৈলা নির্মল স্মৃতি সংঘ ১৬ ওভার শেষে সব ইউকেট হারিয়ে ১২৮রান করেন। জবাবে আগৈলঝাড়া বন্ধু মহল ক্রিকেট একাদশ ১৫ ওভার ৩ বলে ১২৯ রান করে বিজয়ী হয়। খেলা শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস বিজয়ী দলের মাঝে ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি বিতরন করেন।

Back to top button