আর্কাইভ

গোপালগঞ্জ জেলা সমিতির আয়োজনে বরিশালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ গোপালগঞ্জ জেলা সমিতির বরিশালের পক্ষ থেকে বরিশালস্থ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান প্রথম বর্ষে অধ্যায়নরত গোপালগঞ্জের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

নগরীর পুলিশ লাইন রোডস্থ সেলিব্রেশন পয়েন্টে গত ২৩ জুন অনুষ্ঠিত সভায় ডাঃ বৃন্দাবন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ অনিল চন্দ্র দত্ত। বিশেষ বক্তা ছিলেন কার্যকরী কমিটির সদস্য জুবায়ের আলম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী আবুল কালাম আজাদ। আলোচনা শেষে ওইদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নগরীর স্বনামধন্য মিউজিক্যাল গ্রুপ উইলসাম।

Back to top button