আর্কাইভ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিজস্ব সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ফাইনাল খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ান দলের মাঝে পুরস্কার বিতরন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু। টুনামেন্টে ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। ফাইনাল খেলায় বালকদের মধ্যে মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের মধ্যে দক্ষিণ মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।

Back to top button