আর্কাইভ

হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজে জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে ইসলাম শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক মিশন গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত সভায় কলেজ অধ্যক্ষ নির্মল চন্দ্র সিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন হোসনাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম আকন, আশ্রাফুল ইসলাম, মামুন-অর রশিদ। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক নুরুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আকন প্রমুখ।

Back to top button