আর্কাইভ

গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ বুধবার সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সরকার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন খান, ম্যানেজিং কমিটির সদস্য করিমোন নেছা, আলতাব হোসেন ফিরোজ মিয়া, সোবাহান মোল্লা, সৈয়দ নকিবুল হক, ডাঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য বজলুর রশিদ। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দেবেকা সুলতানা, সিনিয়র শিক্ষক আলম মোল্লা, কৃষ্ণ কান্ত সরদার প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।

Back to top button