আর্কাইভ

আগৈলঝাড়ায় কোটি টাকা আত্মসাতের মামলায় একজন গ্রেফতার

গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার আলোচিত বিপুল পরিমান অর্থ আত্মসাতের মামলায় পুলিশ মঙ্গলবার সকালে এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে ওইদিনই বরিশাল আদলতে প্রেরন করা হয়।

জানা গেছে, আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী যতীশ মধু প্রতারনার মাধ্যমে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি আত্মগোপন করে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ইদ্রিস সরদার বাদি হয়ে যতীশের সহায়তাকারী ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি যতীশ বাড়ৈর শশুর রামশীল কাফুলা বাড়ি গ্রামের বিদ্যুত মধুকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

Back to top button