আর্কাইভ

৫ দিনেও সন্ধ্যান মেলেনি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ফারুক মৃধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল আদালত প্রাঙ্গন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের ৫দিন পরেও সন্ধ্যান মেলেনি গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ ফারুক মৃধার (৫০)। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

নিখোঁজ ফারুক মৃধার ভাই হারুন মৃধা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধীয় মামলায় হাজিরা দেয়ার জন্য গত ১২ জুলাই তার ভাই ফারুক মৃধা জমির মূল্যবান কাগজপত্র নিয়ে বরিশাল আদালতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। সেই থেকে বিভিন্নস্থানে খোঁজ করেও তার কোন সন্ধ্যান মেলেনি।

Back to top button