আর্কাইভ
শোক সংবাদ : মালেক সিকদার
অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী আঃ মালেক সিকদার (৭০) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে শনিবার রাতে
নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।