আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় নতুন শিকারপুরে পথচারী নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামকস্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহি বাসের চাপায় কালী কুমার দাস (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে। জানা গেছে, বরিশাল থেকে যশোরগামী জিএম পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাস্তা পারাপারের সময় কালী কুমারকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের বাড়ি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে।

Back to top button