আর্কাইভ

গৌরনদীর সবার প্রিয় মামা মিজান আর নেই

কেউ বলতো মামা মিজান। আবার কেউ বলতো পাগলা মিজান। এভাবেই সবার কাছে পরিচিত ছিলো বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মিজান মোল্লা (২৫)। গৌরনদী ও আশোকাঠী সেই সবার প্রিয় মিজান নানারোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। মৃত্যুকালে সে বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে। ওইদিনই মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

Back to top button