আর্কাইভ

শোক সংবাদ – কাজী সাইফুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের বাসিন্দা ও নারায়নগঞ্জের সাজেদা ফাউন্ডেশনের অফিসার কাজী সাইফুল ইসলাম স্বপন (৩৮) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, পিতা-মাতা রেখে গেছেন। ওইদিন বাদ আছর মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button