আর্কাইভ

বরিশালে বাল্য বিবাহ প্রতিরোধে শেয়ারিং সভা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৬ জুলাই ॥ বাল্য বিবাহ প্রতিরোধে সমঝোতা স্বাক্ষর বিষয়ে শেয়ারিং সভা গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। বিএনডিন ও উন্নয়ন প্রচেষ্ঠার যৌথ উদ্যোগে গৌরনদী বিআরডিবির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন,  উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান। বক্তব্য রাখেন বরিশাল বিএনডিএন’র প্রকল্প সমন্বয়কারী সুকুমার মিত্র, উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক এস.এম শাহজাহান কবীর, প্রকল্প সমন্বয়কারী বিথী কবির, বিবাহ রেজিষ্টার মাওলানা আজিজুল হক, মাওলানা জালাল উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর হোসনেয়ারা বেবী, শারমিন আক্তার নিপু প্রমূখ।

Back to top button