আর্কাইভ

আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ওই গ্রামের নুরু ফকিরের দেড় বছরের শিশু পুত্র শাওন ফকির পরিবারের সবার অজান্তে ঘরের পেছনের পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে মুর্মুর্ষ অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Back to top button