আর্কাইভ

সুজনকাঠী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নিজস্ব সংবাদদাতা ॥ বিয়ের দাবিতে গত তিনদিন থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ ছাত্রী প্রেমিকা। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পশ্চিম সুজনকাঠী গ্রামের মৃত গোপাল মন্ডলের পুত্র উজ্জ্বল মন্ডলের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সর্ম্পক চলে আসছে কোদালধোয়া গ্রামের সুনীল বাড়ৈর কলেজ পড়–য়া কন্যা অনিতা বাড়ৈ স্বপ্নার। স্বপ্না আগৈলঝাড়া উপজেলা সদরের নিত্যানন্দ মজুমদারের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো। স্বপ্না বাড়ৈ জানায়, প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে উজ্জ্বল মন্ডল তার সাথে প্রায়ই দৈহিক মেলামেশা করে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই রাতে উজ্জল তার ঘরে প্রবেশ করে দৈহিক মেলামেশা করে। এসময় স্থানীয়রা তাদের দু’জনকেই আটক করে। পরবর্তীতে স্থানীয়রা স্বপ্নাকে বিয়ের জন্য উজ্জলকে চাপ প্রয়োগ করলে প্রেমিক উজ্জল বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে। এরইমধ্যে স্থানীয় প্রভাবশালী একটি মহল বিয়ে না হয়ে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানামূখী ষড়যন্ত্র শুরু করে। উপায়অন্তুর না পেয়ে গত ২৭ জুলাই থেকে প্রেমিকা স্বপ্না বিয়ের দাবিতে প্রেমিক উজ্জলের ঘরে অনশন শুরু করেছে।

Back to top button