আর্কাইভ
আগৈলঝাড়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল
গতকাল মঙ্গলবার সকালে বিএনপির ডাকা হরতালের বিপক্ষে মিছিল সমাবেশ করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ
ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল দশটায় হরতাল বিরোধী মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, আব্দুর রশিদ শিকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুখ বখতিয়ার, যুবলীগ নেতা ফিরোজ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইলিয়াস হোসেন তালুকদার, লিটন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সাধারন সম্পাদক শোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ।