আর্কাইভ

গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে গতকাল শনিবার বিকেলে গাছের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের অজিত বেপারীর পুত্র মকবুল বেপারী (৪০) গতকাল শনিবার বাড়ির পাশ্ববর্তী বাগানে অন্যান্য শ্রমিকদের নিয়ে একটি রেনটি গাছ কাটছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অসাবধানতাবশত রেনটি গাছটি শ্রমিক মকবুলের গায়ের ওপর পরে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

Back to top button