আর্কাইভ

গৌরনদীতে পুকুরের মাছ লুট ॥ বিষপ্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

বৃহস্পতিবার ভোরে লুট করে নিয়েছে প্রতিপক্ষের লোকজনে। অপরদিকে বুধবার রাতে উপজেলার ধানডোবা গ্রামের মোকলেচুর রহমান মৃধার পুকুরে বিষপ্রয়োগ করে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। এসব ঘটনায় পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, সুতারবাড়ি গ্রামের আবু তালেব সরদারের পুকুরের অর্ধলক্ষাধিক টাকার মাছ গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ২০/২৫ জন সহযোগী নিয়ে লুট করে নিয়েছে একই গ্রামের প্রভাবশালী সঞ্জয় রায় ও সুশীল রায়। এসময় তাদের বাঁধা দিতে গেলে প্রভাবশালীরা আবু তালেবকে নানাধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি দেয়। অপরদিকে বুধবার রাতে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা বিষয়প্রয়োগ করে ধানডোবা গ্রামের মৎস্য চাষী মোকলেচুর রহমান মৃধার মৎস্য ঘেরের প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে।

Back to top button