আর্কাইভ

বাবুগঞ্জে সমাপনী পরীক্ষায় ১৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত

বরিশাল প্রতিনিধি ॥  বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনি ও ইবতেদায়ী পরীক্ষায় গতকাল প্রথম দিনে গনিত পরীক্ষায় ১৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।এ উপজেলায় ৬ টি ইউনিয়নে ৭ টি কেন্দ্রে ৩ হাজার ১শ৪৪জন ছাএ-ছাএী পরীক্ষায় অংশগ্রহনের জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপজেলা শিক্ষা অফিসে তালিকা প্রদান করেছিলেন। গতকাল উপজেলার মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান অহিদুল ইসলাম খান মাধবপাশা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদার দের সার্বক্ষনিক ভাবে কেন্দ্রে নিয়োজিত করেছেন।এছাড়াও অন্যান্য কেন্দ্রেও কোন বহিস্কার কিংবা অপ্রতিকার ঘটনা ঘটেনি।

Back to top button