আর্কাইভ

গৌরনদীতে তরুনীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের এক তরুনীকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে গতকাল সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে প্রকাশ, ওই গ্রামের দিনমজুর মতি বেপারীর তরুনী কন্যাকে (১৭) গত ৮ জুন রাত আটটার দিকে ধর্ষণের চেষ্ট চালায় একই গ্রামের হোসেন প্যাদার পুত্র রাসেল প্যাদা (২০)। তরুনীর ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে রাসেলকে আটক করে। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী জয়নাল আবেদীন ওরফে জনি বয়াতী, জসিম বয়াতীসহ জ্জ জনে বিচারের আশ্বাস দিয়ে রাসেলকে জোড়পূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। হতদরিদ্র তরুনী ও তার পরিবার দীর্ঘদিন বিচারের আশায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়। অবশেষে গতকাল সোমবার সকালে তরুনী বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য জোড় প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।

Back to top button