আর্কাইভ

গৌরনদীর চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার

বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর আছিয়া হত্যা মামলার আরো এক আসামিকে শুক্রবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মামলার এজাহারভূক্ত আসামি জাকির হোসেনকে (১৮) গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বাটাজোর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আছিয়া হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।

Back to top button