আর্কাইভ

আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান প্রকল্পের উদ্বোধন

অভিযান প্রকল্পের উদ্বোধন। গতকাল সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় স্থানীয় নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমিটির সভাপতি অবিলাষ বৈরাগীর সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বৈরাগী, টিইউপি আগৈলঝাড়া শাখা ব্যবস্থাপক রেজাউল জোয়ার্দ্দার, ব্র্যাক কর্মকর্তা জামিও জায়েদ, লিয়াকত আলী, স্থানীয় জামাল ফকির, নারায়ণ বাড়ৈ, নির্মল বাড়ৈ প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযান প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিস্কার ও রাস্তা মেরামত করা হয়।

Back to top button