গৌরনদীতে আসামি কর্তৃক মামলার তদন্তকারী কর্মকর্তাকে চাকরিচ্যুতর হুমকি
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী থানার একটি নারী নির্যাতন মামলার আসামি কর্তৃক মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহজালালকে নানা ধরনের ভয়ভিতীসহ চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়েছে।
এস.আই শাহ জালাল জানান, থানার পশ্চিম বাউরগাতি গ্রামের এক যুবতীকে ধর্ষণের চেষ্ঠায় ব্যর্থ মামলার তদন্ত কাজে গত সোমবার বিকেলে তিনি ঘটনাস্থলে যান। এ সময় মামলার আসামি জসিম বয়াতী মোবাইল ফোনে ও প্রধান আসামি রাসেল প্যাদার চাচাতো ভাই আল-আমিন প্যাদা প্রকাশ্যে তাকে (এস.আইকে) নানাধরনের ভয়ভিতীসহ চাকুরিচ্যুত করার হুমকি দেয়। অপরদিকে মামলার বাদি যুবতীর পিতা মতি বেপারী অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামি ও তার লোকজনে মামলা উত্তোলনের জন্য তাকে নানাধরনের ভয়ভিতীসহ প্রাননাশের হুমকি দিচ্ছে।
উল্লেখ, গত ৮ জুন রাতে মতি বেপারীর যুবতী কন্যাকে (১৮) জোড়পূর্বক ঝাঁপটে ধরে ধর্ষণের চেষ্ঠা চালায় একই গ্রামের হোসেন প্যাদার পুত্র রাসেল প্যাদা (২০)। ওই সময় তরুনীর ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে রাসেলকে আটক করে। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী জয়নাল আবেদীন ওরফে জনি বয়াতী, জসিম বয়াতীসহ ৪/৫ জনে বিচারের আশ্বাস দিয়ে রাসেলকে জোড়পূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। হতদরিদ্র তরুনী ও তার পরিবার দীর্ঘদিন বিচারের আশায় স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে সোমবার (১৪ জুন) সকালে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।