আর্কাইভ

পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে বরিশালে হেরোইন ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে রবিবার হেরোইন ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। নগরীর কাউনিয়া ও গৌরনদী থেকে এদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়ার কাগাশুরা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ সাহাদাত হোসেন নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এছাড়া গৌরনদী থানা পুলিশ উপজেলার সাউদের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পুড়িয়া হেরোইনসহ রাইসুল ইসলাম শিশির ওরফে আমির ও অনিক শরীফকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল সেট ও সিভিজেট মোটরসাইকেল আটক করা হয়।

Back to top button