আর্কাইভ

সংবাদ প্রকাশের জের – বরিশালের দৈনিক আজকের বরিশাল পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ প্রকাশিত সংবাদের জেরধরে বরিশালের একটি পত্রিকার বিরুদ্ধে রবিবার আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। জনৈক লুৎফর রহমান বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বরিশাল’র সম্পাদক খলিলুর রহমান, বার্তা প্রধান আহমেদ জালাল, স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রাকিব ও স্টাফ রিপোর্টার রমজান মোল্ল¬াকে আসামি করা হয়েছে। মামলার পর ম্যাজিষ্ট্রেট কোতোয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

পত্রিকার সম্পাদক খলিলুর রহমান জানান, নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা লুৎফর রহমান লিংকনের চুরি-ডাকাতিসহ তার নানা অপকর্মের চিত্র গত ১৪ সেপ্টেম্বর দৈনিক আজকের বরিশাল পত্রিকায় প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই বেসামাল হয়ে ওঠে লিংকন ও তার সহযোগীরা। এরপর নিজেদের রক্ষার অপচেষ্টায় তিনি চাঁদাবজি মামলাটি দায়ের করেন।

Back to top button