আর্কাইভ

ওয়্যারবী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ সম্ভাবনাময় অভিবাসীদের জন্য নিরাপদ অভিবাসন নিশ্চিতকরনে বুধবার সকালে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে মানবিক সংস্থা ওয়্যারবী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদ, প্রভাষক মোঃ আলমগীর হোসেন কবিরাজ, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, মাহিলাড়া হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম হারুন বয়াতী, ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সরদার, ওয়্যারবী ডেভলপমেন্ট ফাউন্ডেশন গৌরনদীর সেন্টার ম্যানেজার সুলতানা জাহান, কেয়ার গিভার ট্রেইনার সাফিয়া খাতুন, ক্যাটারিং ট্রেইনার রোবেন রোজরীয়, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন কবিরাজ। শেষে মাহিলাড়া ইউনিয়ন তথ্য কেন্দ্রের প্রজেক্টরের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Back to top button