আর্কাইভ

গৌরনদীতে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় বাজারের কালাম ইলেক্ট্রনিকের দোকানে বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা প্রায় আঁধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরমধ্যে দোকানের মধ্যে থাকা টেলিভিশন, রেডিওসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মিভুত হয়।

Back to top button