আর্কাইভ

বরিশালে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী শাহীন আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর রূপাতলীর ধান গবেষনা ইনিস্টিটিউট রোডের বাসা থেকে রবিবার দুপুরে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলিসহ সন্ত্রাসী শাহিন হাওলাদারকে (৩২) আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী থানার রূপাতলী ধান গবেষনা ইনিস্টিটিউট রোড এলাকার মৃত জাবেদ আলীর পুত্র শাহীন হাওলাদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী শাহিনকে আটক করা হয়। আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার (শাহিনের) বসত ঘরের রুমের খাটের ওপর তোষকের নীচ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে আরো জানা গেছে, সন্ত্রাসী শাহিন দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র প্রদর্শন করে নগরীর কোতয়ালী থানাসহ পাশ্ববর্তী এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Back to top button