আইলায় ক্ষতিগ্রস্থ গৌরনদীর মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা ও খাবার বিতরন

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১৮ জুন ॥ ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের পূর্ণবাসনের লক্ষে গতকাল শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা, সার ও চুন বিতরন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ ইলিয়াস মিয়া। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার মন্ডল, সহকারি মৎস্য কমকর্তা রোজিনা বেগম, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ প্রমুখ।
শেষে ৪৫০ জন মৎস্য চাষীর প্রত্যেককে বিভিন্নজাতের ৪ কেজি মাছের পোনা, ৫৫ কেজি চুন, ৪০ কেজি ইউরিয়া ও ২০ কেজি করে টিএসপি সার বিতরন করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি মাছের পোনা অবমুক্ত করেন।