আর্কাইভ

বরিশালে এডিসির বাসভবন নাদিরা ম্যানশনে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার বাচ্চু চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন অবসরপ্রাপ্ত এডিসির আব্দুল বারেকের বাসভবন নাদিরা ম্যানশনে মঙ্গলবার ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের জানালার গ্রীল কেটে প্রবেশ করে নগদ দুই লক্ষ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, ১টি এসবিবিএল একনালা বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি লুট করে নিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশাল বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এডিসি আব্দুল বারেকের স্ত্রী লাইলী বেগম জানান, ৭/৮ জনের মুখোশপড়া সংঘবদ্ধ ডাকাত দল তার স্বামীর চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে রাখে। ডাকাতরা  ষ্টিলের আলমিরা ভেঙ্গে উল্লেখিত মালামাল লুট করে নেয়। বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Back to top button