আর্কাইভ

বাল্য বিবাহ রোধে গৌরনদীতে র‌্যালী ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ”বাল্য বিবাহকে না বলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বরিশালের গৌরনদীতে র‌্যালী ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে উপজেলা মিলনায়তনে বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিষেশ অতিথি ছিলেন গৌরনদীর পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী।

বক্তব্য রাখেন নারীনেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী থানার ওসি আবুল কালাম, বিএনডিএন’র সভাপতি আনোয়ার জাহিদ, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর, কর্মী শারমিন কবির বিথি প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Back to top button