গৌরনদী ও আগৈলঝাড়া যুবদলের শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ভাই সৈয়দ মোজাম্মেল হোসেন হেলালের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা ও গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ-জামান মনির, বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি বদিউজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ বখতিয়ার, উপজেলা যুবদলের সহসভাপতি আলহাজ্ব মাসুদ হাসান মিঠু, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি আলী হোসেন ভূইয়া স্বপন, সহসভাপতি আরিফ হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ সিন্টু, এনায়েত খান মনু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামছুল হক খোকন, আবুল কালাম আজাদ মোল্লা, ইমানুল ইসলাম মুকুল, জামাল বখতিয়ার, কালাম মোল্লা, কার্তিক বেপারি প্রমুখ।