আর্কাইভ

উজিরপুরের হাবিবপুরে মটরসাইকেল নিয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা ॥ উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার ছয়সালিয়া লোকাল গেট সংলগ্ন এলাকায় গতকাল সোমবার দুপুরে বেপরোয়া গতিতে আসা মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী নদীতে ছিটকে পরে রিপন নামের এক যুবক নিখোঁজ রয়েছে। ঘটনার তিন ঘন্টা পর মটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হলেও নিখোঁজ যুবকের কোন সন্ধ্যান মেলেনি।

খবর পেয়ে সোমবার বিকেলে উজিরপুর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ছয়টা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। স্থানীয়রা জানায়, উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ী এলাকার বাসিন্দা সাধু মুড়ির পুত্র রিপন মুড়ি সোমবার দুপুর দুইটার দিকে হারতা থেকে হাবিবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। দ্রুত গতিতে চলা মটরসাইকেলটি ছয় সালিয়া লোকাট গেটের সাথে ধাক্কা লেগে পার্শবর্তী নদীতে ছিটকে পড়ে। স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় ওইদিন বিকেল ৫ টার দিকে মটরসাইকেলটি উদ্ধার করা হলেও নিখোঁজ যুবককে কোন সন্ধ্যান মেলেনি।

Back to top button