আর্কাইভ

বেরসিক পুলিশ !

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ প্রেমিকের হাত ধরে প্রেমিকা নৈশকালীন যাত্রীবাহি বাসে ঢাকার উদ্দেশ্যে পারি দেয়ার সময় থানা পুলিশ যুগল প্রেমিককে আটক করে। বেরসকি পুলিশ আটককৃতদের গতকাল রবিবার সকালে বরিশাল শ্রীঘরে প্রেরন করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসষ্ট্যান্ডে।
প্রত্যক্ষদর্শী প্রবীর বিশ্বাস জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ভেন্নবাড়ি গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র নির্মল মন্ডলের (২৫) সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মনু গাইনের কন্যা সোনালী গাইনের (১৯)। প্রেমের সম্পর্কে শনিবার ওই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে ঘর ছারে। তারা ওইদিন গ্রাম থেকে পালিয়ে রাত সাড়ে আটটার দিকে পাশ্ববর্তী বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট বাসষ্ট্যান্ডে আসেন। তারা ঢাকাগামী গ্লোবাল যাত্রীবাহি নৈশ পরিবহনের টিকেট নিয়ে ছিটে বসেন। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার টহল পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে।

Back to top button