আর্কাইভ

গৌরনদী বন্দরে মাছের সাথে শত্রুতা

নিজস্ব সংবাদদাতা ॥ মাছের সাথে শত্রুতা করে এক ব্যবসায়ীর অপূরনীয় ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী বন্দরে।

আগৈলঝাড়া উপজেলার ডিএসবি হাট এলাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ মোস্তফা ওরফে ডিএসবি মোস্তফা জানান, বৃহস্পতিবার তিনি মাহিলাড়া বাজারের মাছের আড়ৎ থেকে ঢাকায় চালানের (পাঠানোর) জন্য প্রায় ৪৫ কেজি শিং মাছ ক্রয় করে গৌরনদী বন্দরের জনৈক মানিকের বরফ কলের কাছে নিয়ে আসেন। ওইদিন দুপুরে তিনি ড্রাম ভর্তি মাছ রেখে বন্দরের পাশ্ববর্তী আত্মীয়ের বাড়িতে যান। এ সুযোগে দুস্কৃতকারীরা তার ড্রাম ভর্তি মাছে লবন মিশিয়ে রাখে। এতে সমস্ত মাছ মরে যায়। ডিএসবি মোস্তফা আরো জানান, এতে তার অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে।

Back to top button