আর্কাইভ

বিএনপি চেয়ারপার্সনের নিন্দা ও প্রতিবাদ

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শরীফ ইউ আহম্মেদকে গতকাল বৃহস্পতিবার  দুপুরে হাইকোর্ট এলাকা থেকে গাড়ী থেকে নামিয়ে গ্রেপ্তার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আজ এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, বর্তমান সরকারের ক্ষমতাক্ষুধা এখন চারিদিকে সর্বগ্রাসী হয়ে উঠেছে। এবং এ কারনেই তারা প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করার জন্যই সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া এবং শরীফ ইউ আহম্মেদকে গ্রেপ্তার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি  দাবি করে মামলা প্রত্যাহার করার দাবি জানান।

Back to top button