আর্কাইভ

গৌরনদীতে অজ্ঞাত যুবকের জবাই করা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের প্রত্যন্ত দক্ষিণ লক্ষণকাঠী গ্রামের একটি খালপাড় থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত যুবকের (২৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা খালের পাড়ে জবাই করা অজ্ঞাত যুবকের (২৫) লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যভাগ্য যুবকের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কালো জ্যাকেট রয়েছে।

Back to top button