আর্কাইভ

গৌরনদীতে হাম রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের উদ্যোগে গতকাল বুধবার সকালে ইপি আই কর্মসূচীর এম.আর (হাম ও রুবেলা) টিকা সংযোজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শামছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ আঃ হান্নান। বক্তব্য রাখেন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন, সেনেটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল্লাহ, ইপিআই কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, স্বাস্থ্য কর্মী বিথী কবীর, মোঃ কামরুজ্জামান প্রমূখ। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি টিকা কর্মসূচীর উদ্বোধন করেন।

Back to top button